Internet forum
Forums have a specific set of jargon associated with them; e.g., a single conversation is called a "thread", or topic.
A discussion forum is hierarchical or tree-like in structure: a forum can contain a number of subforums, each of which may have several topics. Within a forum's topic, each new discussion started is called a thread, and can be replied to by as many people as so wish.
Depending on the forum's settings, users can be anonymous or have to register with the forum and then subsequently log in in order to post messages. On most forums, users do not have to log in to read existing messages.
বায়োমেট্রিক নিবন্ধনে বাংলাদেশের সহযোগিতা চায় মালয়েশিয়া জ্যেষ্ঠ প্রতিবেদক
বায়োমেট্রিক পদ্ধতিতে দেশে প্রায় সাড়ে ১১ কোটি সিম নিবন্ধনের অভিজ্ঞতার পর এই কাজে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে দূরপ্রাচ্যের দেশ মালয়েশিয়া।
RELATED STORIES
মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসে এবিষয়ে বাংলাদেশের সহযোগিতা চান ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার নূর আশিকিন বিনতে মোহাম্মদ তাইব।
জবাবে মালয়েশিয়ার সঙ্গে বায়োমেট্রিক পদ্ধতির ধারণা, কারিগরি বিষয় এবং জ্ঞান বিনিময় করায় দেশটির হাই কমিশনারকে আশ্বাস দেওয়া হয়েছে বলে সাক্ষাতের পর সাংবাদিকদের জানিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি বলেন, “বাংলাদেশ কিভাবে মাত্র পাঁচ মাসের মধ্যে সিম-রিম নিবন্ধনের বিশাল কর্মযজ্ঞ করতে সমর্থ হয়েছে এ বিষয়ে এক অনুষ্ঠানে মালয়েশিয়া আইসিটি মন্ত্রী জানতে চেয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আজ হাইকমিশনার সৌজন্য সাক্ষাতে এসেছেন।”
বায়োমেট্রিক পদ্ধতিকে সিম নিবন্ধনে বাংলাদেশ বিশ্বের কাছে একটি মডেলে পরিণত হয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, “তারা জানতে আগ্রহী এটি কিভাবে সম্ভব হয়েছে।
“সিটিও সম্মেলনে মালয়েশিয়ান সরকারের প্রতিনিধিরা বারবার বলেছেন, তারা এটি (বায়োমেট্রিক নিবন্ধন) করতে চাচ্ছেন, কিভাবে শুরু করবেন ও কিভাবে সফলভাবে সমাপ্তি ঘটাতে হবে- এ প্রক্রিয়ার মধ্যে তারা আটকে আছেন।”
সহযোগিতার বিষয়ে হাই কমিশনারকে আশ্বস্ত করা হয়েছে জানিয়ে তারানা হালিম বলেন, “বাংলাদেশে বায়োমেট্রিক পদ্ধতিতে কিভাবে সিম-রিম নিবন্ধন করেছে এর প্রক্রিয়াগুলো ও আমরা কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করেছি সবকিছুর বিষয়ে মালয়েশিয়া সরকার যখনই আমাদের কাছে সহযোগিতা চাইবে আমরা আমাদের জ্ঞান, ধারণা, আমাদের কারিগরি দিকটি আমরা তাদের সঙ্গে শেয়ার করব।”
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে ১১ কোটি ৪০ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হয়েছে।
একীভূত হওয়া রবি ও এয়ারটেলের একটি বড় অংশের মালিকানা মালয়েশিয়ার কোম্পানির জানিয়ে তারানা হালিম বলেন, “আমরা তাদের বলেছি, মার্জারের পর আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে- নেটওয়ার্কের ব্যাপক বিস্তার ঘটাবে।
“সেখানে নতুন ইনভেস্টমেন্ট আসুক এবং আমরা চাই প্রত্যন্ত এলাকায় যাতে নেটওয়ার্কের ব্যাপক বিস্তার ঘটে। আমরা বলেছি এ মার্জারের মাধ্যমে বাজারে একটি ভারসম্য এনেছি।”
গত ১৬ নভেম্বর থেকে একীভূত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে রবি।
একীভূতকরণ প্রক্রিয়া শেষে রবির সিংহভাগ অর্থাৎ ৬৮ দশমিক ৭ শতাংশ মালিকানায় রয়েছে আজিয়াটা, যেখানে ভারতী এয়ারটেলের শেয়ার ২৫ শতাংশ। বাকি ৬ দশমিক ৩ শতাংশের মালিকানায় রয়েছে জাপানের এনটিটি ডোকোমো।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment